একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 8k 12k
রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ ভোর ৪ টা বেজে ২০ মিনিটের পর থেকে শুক্রবার সকাল ৮ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ সকাল ৮ টার পূর্বে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কৃষকদের বৃষ্টির সময় খোলা মাঠে কৃষি কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে:
রংপুর বিভাগ: দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৭ টা।
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টা।
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা। সম্ভব্য সময়: ভোর ৫ পর থেকে সকাল ৯ টা।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট জেলা। সম্ভব্য সময়: সকাল ৬ পর থেকে সকাল ১০ টা।


Related Post