একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

শনিবারের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (২৫ শে এপ্রিল, ২০২৬)

Blog Image
Email : 7k 12k

শনিবারের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (২৫ শে এপ্রিল, ২০২৬) 

সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত অতিক্রমের আশংকা। 

আজ শনিবার (২৫ শে এপ্রিল, ২০২৬) দুপুর ১ টা বেজে ১৫ মিনিটের পর থেকে বিকেল ৪ টার মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। এই পূর্বাভাস লেখার সময় কালবৈশাখী ঝড় নেত্রকোনা, ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে ও দুপুর ২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। এর পরে ঝড়টি হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে দুপুর ১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে। আজ বিকেল ৪ টা পর্যন্ত সিলেট বিভাগের সকল জেলার কৃষকদের খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।   




#Bangladesh #Rainfallforecast #lighting #hailstorm

Related Post