শনিবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ শনিবার সন্ধা ৭ টার পর থেকে রবিবার সকাল ৮ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাত সহ কালবৈশাখি ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে:
রাজশাহী বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: সন্ধা ৬ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে রাত ১২ টা।
রংপুর বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে সকাল ৬ টা।
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা। সম্ভব্য সময়: রাত ১০ পর থেকে সকাল ৬ টা।
সিলেট বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: রাত ৯ টার পর থেকে সকাল ৭ টা।
ঢাকা বিভাগ: রাজবাড়ী, টাঙ্গাইল, গাজিপুর, কিশোরগন্জ জেলা। সম্ভব্য সময়: রাত ১০ পর থেকে সকাল ৬ টা।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর জেলা। সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে সকাল ৬ টা।
সিলেট বিভাগে বন্যা পূর্বাভাস
আগামীকাল ২৬ এপ্রিল থেকে শুরু করে ৩ রা মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যে চেরাপুন্জিতে ৭০০ থেকে ৮০০ এবং বাংলাদেশের সিলেট বিভাগে ৫০০-৬০০ মিলিমিটার বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। ২৮ এপ্রিলের পর হাওর এলাকার বিলগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

