একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

শনিবার দিবাগত রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 13k 12k
শনিবার দিবাগত রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রাত ১ টা বেজে ৪৫ মিনিটের থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে:
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলা।আজ রাতে কমপক্ষে ১ থেকে ২ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: সকল জেলা। আজ রাতে কমপক্ষে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা। আজ রাতে কমপক্ষে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: রাত ২ টার পর থেকে আগামীকাল দুপুর ১২ টার মধ্যে কমপক্ষে ৩ থেকে ৫ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা জেলার উত্তর দিকের উপজেলাগুলো। আজ রাতে কমপক্ষে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে আগামীকাল দুপুর ১২ টার মধ্যে।



ভারতের ত্রিপুরা রাজ্য: সকল জেলা। আজ রাতে কমপক্ষে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছার জেলা। আজ রাতে কমপক্ষে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কুচবিহার জেলার উপরে আজ রাতে কমপক্ষে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

Related Post