একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রাতের জরুরী কালবৈশাখী ঝড় ও বজ্রপাত সতর্কতা

Blog Image
Email : 16k 12k

রাতের জরুরী কালবৈশাখী ঝড় ও বজ্রপাত সতর্কতা

আজ রাতে কমপক্ষে ৩ টি কালবৈশাখী ঝড়ের বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। এর মধ্যে প্রথম কালবৈশাখী ঝড়টি ভোর ৪ টা বেজে ৩০ মিনিটের সময় সিলেট বিভাগের উপর দিয়ে বাংলাদেশে ভূ-খণ্ড ত্যাগ করে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যে প্রবেশ করা শুরু করেছে।

২ নম্বর কালবৈশাখী ঝড়টি ভোর ৪ টা বেজে ৩০ মিনিটের সময় রংপুর বিভাগের গাইবান্ধা ও রাজশাহী বিভাগের বগুড়া ও সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও জামালপুর জেলায় প্রবেশ করা শুরু করেছে। এই ঝড়টি এখন থেকে সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের উপর দিয়ে অতিক্রম করে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যে প্রবেশ করবে।

৩ নম্বর কালবৈশাখী ঝড়টি ভোর ৪ টা বেজে ৩০ মিনিটের সময় রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতেছে। ভোর ৫ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে এবং সকাল ৭ টার পর থেকে সকাল ১২ টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করা শুরু প্রবল আশংকা করা যাচ্ছে।

কৃষক ও কৃষি শ্রমিক ভাইদের জন্য বজ্রপাত সতর্কতা
==============================================

আজ রবিবার সকাল ৭ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ জেলা এবং, সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলা; ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা জেলার কৃষকদের বৃষ্টিপাতের সময় খোলা মাঠে কৃষি কাজ করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।


#Bangladesh #Rainfallforecast #lighting #hailstorm #কালবৈশাখী

Related Post