একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রবিবারের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (২৬ শে এপ্রিল, ২০২৬)

Blog Image
Email : 16k 12k
রবিবারের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (২৬ শে এপ্রিল, ২০২৬)
আজ রবিবার সকাল ১০ পর থেকে রাত ১২ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে ৩ থেকে ৪ টি শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর বৃষ্টিপাত ও বজ্রপাতের আশংকা করা যাচ্ছে:
রংপুর বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে তীব্র বজ্রপাত সহ কমপক্ষে ৩ টি কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।
১ম ঝড়: সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে সকাল ১২ টা
২য় ঝড়: সম্ভব্য সময় দুপুর ১২ টার পর থেকে দুপুর ৩ টা
৩য় ঝড়: সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টা
ময়মনসিংহ বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বজ্রপাত সহ ৪ টি কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।
১ম ঝড়: সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে সকাল ১১ টা
২য় ঝড়: সম্ভব্য সময় দুপুর ১২ টার পর থেকে দুপুর ৩ টা
৩য় ঝড়: সম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৭ টা
৪র্থ ঝড়: সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১০ টা
সিলেট বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে হালকা বজ্রপাত সহ ৪ টি কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।
১ম ঝড়: সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে দুপুর ২ টা
২য় ঝড়: সম্ভব্য সময় বিকেল ৪ টার পর থেকে সন্ধ্যা ৭ টা
৩য় ঝড়: সম্ভব্য সময় বিকেল ৬ টার পর থেকে রাত ৮ টা
৪র্থ ঝড়: সম্ভব্য সময় রাত ৯ টার পর থেকে রাত ১২ টা
রাজশাহী বিভাগ: আজ সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বজ্রপাত সহ কমপক্ষে ৩ টি কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।
১ম ঝড়: সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টা
২য় ঝড়: সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে বিকেল ৫ টা
৩য় ঝড়: সম্ভব্য সময় বিকেল ৪ টার পর থেকে রাত ৮ টা
ঢাকা বিভাগ: আজ স্বাধীন ২/৩ ঘণ্টা পর-পর হালকা বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে। বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা জেলার উপর দিয়ে।
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা উত্তর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।



ভারতের ত্রিপুরা রাজ্য: উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে আজ সারাদিন ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছার জেলা। আজ সরাদিন কমপক্ষে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপরে আজ সারাদিনে কমপক্ষে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

Related Post