রবিবার-দিবাগত রাতের কালবৈশাখি ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
আজ রবিবার দিনের বেলা সৃষ্টি হওয়া সর্বশেষ কালবৈশাখী ঝড়টি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতের প্রবেশ করেছে রাত ১১ টার দিকে। ঠিক একই সময়ে আজ রাতে সৃষ্টি হওয়া প্রথম কালবৈশাখী ঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলার উপরে সৃষ্টি হয়ে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। এই ঝড়টির পিছে সৃষ্টি হয়েছে আরও ২ টি কালবৈশাখী ঝড় (একটি পূর্ব নেপালের উপরে ও অন্যটি পূর্ব বিহার রাজ্যের উপরে)। ফলে আজ রাতে কমপক্ষে ৩ টি জালবৈশাখি ঝড় বাংলাদেশে প্রবেশ করে পরবর্তীতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

