একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা ভোর থেকে দুপুর পর্যন্ত

Blog Image
Email : 11k 12k
দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা ভোর থেকে দুপুর পর্যন্ত
ভোর ৪ টার সময় খুবই শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করছে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।
ঢাকা শহরের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখি ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে ভোর ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে।
কালবৈশাখী ঝড় দেশের উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ফলে ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে দেশের দক্ষিণ-পূর্ব দিকের সকল জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ৭ টা।
ঢাকা বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টা। ঢাকা শহরের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখি ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে ভোর ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ৭ টা।
সিলেট বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ৭ টা।
বরিশাল বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টা।
চট্টগ্রাম বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: ভোর ৫ টার পর থেকে সকাল ১১ টা।
খুলনা বিভাগ: উত্তর ও পূর্ব দিকের সকল জেলা: সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টা।
রংপুর বিভাগ: দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টা।



ভারতের ত্রিপুরা রাজ্য: সকল জেলা। সম্ভব্য সময়: ভোর ৫ টার পর থেকে সকাল ১১ টা।

Related Post