একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

সোমবারের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (২৭ শে এপ্রিল, ২০২৬)

Blog Image
Email : 16k 12k
সোমবারের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (২৭ শে এপ্রিল, ২০২৬)
আজ সোমবার সকাল ১০ টার সময় এই পূর্বাভাস লেখার সময় পুরো দেশের আকাশে ঘন মেঘের উপস্থিতি লক্ষ করা গেছে। সেই সাথে চট্টগ্রাম, ময়মনিসংহ, ও সিলেট বিভাগের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রমাণ পাওয়া গেছে। আজ সকাল ১০ টা বেজে ১৫ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে পুরো দেশের উপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিভিন্ন বিভাগের উপর দিয়ে কলাবৈশাখি ঝড় অতিক্রমের সম্ভব্য সময় নিম্নরূপ:
চট্টগ্রাম বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বজ্রপাত সহ কমপক্ষে ২ টি কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।
১ম ঝড়: সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে দুপুর ১ টা
২য় ঝড়: সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টা
ময়মনসিংহ বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে রাত ৩ টার মধ্যে বজ্রপাত সহ কমপক্ষে ৩ টি কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।
১ম ঝড়: সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে দুপুর ১ টা
২য় ঝড়: সম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৭ টা
৩য় ঝড়: সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে রাত ৩ টা
সিলেট বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে রাত ৩ টার মধ্যে বজ্রপাত সহ কমপক্ষে ৩ টি কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।
১ম ঝড়: সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে দুপুর ১ টা
২য় ঝড়: সম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৭ টা
৩য় ঝড়: সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে রাত ৩ টা
ঢাকা বিভাগ: আজ সারাদিন ২/৩ ঘণ্টা পর-পর হালকা বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে। বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা জেলার উপর দিয়ে।
রংপুর বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বজ্রপাত সহ কমপক্ষে ৩ টি কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।
১ম ঝড়: সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে দুপুর ২ টা
২য় ঝড়: সম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৭ টা
৩য় ঝড়: সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে রাত ১২ টা
খুলনা বিভাগ: আজ সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।
বরিশাল বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিচ্ছিন্ন ভাবে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে বরিশাল বিভাগের সকল জেলাগুলোর উপর দিয়ে।
রাজশাহী বিভাগ: আজ দুপুর ৩ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ জেলার উপরে।



===================================
ভারতের ত্রিপুরা রাজ্য: সকল জেলাগুলোর উপর দিয়ে আজ সারাদিন ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছার জেলা। আজ সরাদিন কমপক্ষে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপরে আজ সারাদিনে কমপক্ষে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

Related Post