সোমবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত কালবৈশাখি ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
আজ সোমবার দুপুর ১ টা বেজে ৪৫ মিনিটের সময় সিলেট বিভাগের উপর দিয়ে ১ টি ও চট্রগ্রাম বিভাগের উপর দিয়ে ৩ টি কালবৈশাখী ঝড়টি অতিক্রম করতেছে। সিলেট বিভাগের ঝড়টি ৪ টি জেলার উপর দিয়েই অতিক্রম করতেছে। ঝড়টি যদিও এই মুহুর্তে সুনামগন্জ জেলার উপর দিয়ে অতিক্রম করে হবিগন্জ ও সিলেট জেলায় প্রবেশ শুরু করেছে। এই ঝড়টি দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের মধ্যে মৌলভীবাজার জেলার উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। আজ সারাদিন একাধিক ঝড় সিলেট বিভাগের উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
একই সময়ে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ৩ টি কালবৈশাখি ঝড় অতিক্রম করতেছে। একটি ঝড় নোয়াখালী জেলার উপর দিয়ে; ১ টি খাগড়াছড়ি জেলার উপর দিয়ে ও ৩য়টি চট্রগ্রাম ও রাঙ্গামা টির উপর দিয়ে অতিক্রম করতেছে। ৩ নম্বর ঝড়টি দুপুর ২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে দক্ষিন চট্রগ্রাম, বান্দরবাণ, ও কক্সবাজার জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

