সোমবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
সিলেট ও ময়মনসিংহ বিভাগ: আজ সোমবার রাত ৯ টা বেজে ২০ মিনিটের সময় সিলেট বিভাগের উপর দিয়ে ১ টি ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ১ টি কালবৈশাখী ঝড়টি অতিক্রম করতেছে। সিলেট বিভাগের উপর দিয়ে অতিক্রম করা ঝড়টি দক্ষিণ দিকে ভারতের ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দিকে অগ্রসর হচ্ছে। চলমান এই ঝড় আরও ২/৩ ঘণ্টা স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। এই ঝড়ের পরে আজ রাত ১২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে আরও ১ থেকে ২ টি ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। আজ রাতে তীব্র বজ্রপাত সহ একাধিক ঝড় সিলেট বিভাগের উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ২ টি কালবৈশাখী ঝড় অতিক্রম করতেছে। সিলেট বিভাগের দিক থেকে আগত একটি ঝড় খাগড়াছড়ি জেলার উপরে প্রবেশ করা শুরু করেছে। এই ঝড়টি আর রাত ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ৩ টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে অতিক্রম করা ২ য় ঝড়টি রাত ৯ টা বেজে ৩০ মিনিটের সময় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উপর দিয়ে অতিক্রম করে মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে। এই ঝড়টি রাত ১১ টার মধ্যে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ রাতে রাজশাহী, ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: ভোরের দিকে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে।
===================================
ভারতের ত্রিপুরা রাজ্য: সকল জেলাগুলোর উপর দিয়ে আজ রাতে একাধিকার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছার জেলা। আজ রাতে কমপক্ষে ২ থেকে ৩ বার তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কুচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপরে আজ রাতে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

