একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

সোমবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস (আপডেট সময় রাত ১ টা বেজে ১৫ মিনিট)

Blog Image
Email : 5k 12k
সোমবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস (আপডেট সময় রাত ১ টা বেজে ১৫ মিনিট)
আজ রাত ১ টা বেজে ১৫ মিনিটের সময় সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে দিয়ে একাধিক কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রমাণ পাওয়া গেছে। আজ রাত ১ টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে কমপক্ষে ২ থেকে ৩ টি কাবৈশাখি ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে এই ২ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে আজ রাতে তীব্র বজ্রপাত সহ একাধিক ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা।
চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার জেলা।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর (সীমান্ত এলাকার উপজেলাগুলো)।
বিশেষ দ্রষ্টব্য: নিচের ছবিতে উল্লেখিত নম্বর অনুসারে ঝড়গুলো একের-পর-এক সিলেট ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে আজ রাতে।



Related Post