একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস (আপডেট সময় রাত ১০ টা বেজে ৩০ মিনিট)

Blog Image
Email : 6k 12k
মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
(আপডেট সময় রাত ১০ টা বেজে ৩০ মিনিট)
আজ রাত ১০ টা বেজে ৩০ মিনিটের সময় সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে ময়মনসিংহ বিভাগের উপরে আবারও এখটি ঝড় সৃষ্টি হওয়ার শুরু হয়েছে। অন্য একটি ঝড় বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অবস্হান করছে। ময়মনিসংহ জেলার উপরে যে ঝড়টি সৃষ্টি হওয়া শুরু হয়েছে এই ঝড়টি রাতের সময় বৃদ্ধির সাথে-সাথে আকারে বৃদ্ধি পাওয়া শুরু করার আশংকা করা যাচ্ছে। এই ঝড়টি আকারে বৃদ্ধি পেয়ে ধরীরে-ধীরে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। আজ রাত ১০ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ একাধিক ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা। সাম্ভব্য সময়: রাত ১২ টার পর থেকে সকাল ৮ টা।
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা জেলা। সাম্ভব্য সময়: রাত ৩ টার পর থেকে সকাল ১০ টা।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর। সাম্ভব্য সময়: রাত ১১ টার পর থেকে সকাল ৮ টা।
ঢাকা বিভাগ: কিশোরগন্জ, নরসিংদী, ঢাকা। সাম্ভব্য সময়: রাত ১২ টার পর থেকে সকাল ৮ টা।
রংপুর বিভাগ: পন্বচগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। সাম্ভব্য সময়: রাত ১২ টার পর থেকে সকাল ৮ টা।
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগন্জ জেলা। সাম্ভব্য সময়: রাত ৩ টার পর থেকে সকাল ৮ টা।



বিশেষ দ্রষ্টব্য: নিচের ছবিতে উল্লেখিত নম্বর অনুসারে ঝড়গুলো একের-পর-এক সিলেট ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে আজ রাতে।

Related Post