একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বুধবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস (আপডেট সময় রাত ১ টা)

Blog Image
Email : 4k 12k
বুধবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
(আপডেট সময় রাত ১ টা)
আজ বুধবার রাত ১ টার সময় শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি ঢাকা, ময়মনসিংহ, খুলনা, ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করছে। এই ৪ বিভাগের উপর দিয়ে ঝড় পুরো-পুরি অতিক্রম করতে ভোর ৪ টা পর্যন্ত লেগে যেতে পারে। ঝড় ইতিমধ্যে রংপুর ও রাজশাহী ও খুলনা বিভাগের জেলার উপর দিয়ে অতিক্রম করা শেষের দিকে। বাংলাদেশের প্রবেশ করা শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে আগত কালবৈশাখী ঝড়।
ঝড় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। রাত ১ টার পর থেকে ২ টার মধ্যে ঝড় সিলেট ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোতে প্রবেশ করা শুরু করার আশংকা করা যাচ্ছে। রাত ২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।



Related Post