বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
আজ বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের দক্ষিন দিকের জেলাগুলো ও চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
আজ রাতে ঝড় খুলনা বিভাগের সীমান্তবর্তী সকল জেলার উপর দিয়ে বাংলাদেশের প্রবেশ করা শুরু করবে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে। ঝড় উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিন-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে আজ রাতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত কম ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত ৯ টার পর থেকে রাত ১ টার মধ্যে খুলনা ও রজাশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে; রাত ১ টার পর থেকে ভোর ৪ টার মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে এবং ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
বৃহস্পতিবার রাতের নৌযান চলাচলে জরুরী সতর্কতা:
খুলনা বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদ-নদীর উপর দিয়ে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে, আজ রাতেও চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে সকল নৌযান চলাচল বন্ধ রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে বিশেষ করে রাত ৮ টার পর থেকে ভোর ৫ টা পর্যন্ত।

