শুক্রবারের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস: শনিবার সকাল ৮ টা পর্যন্ত
আজ শুক্রবার (১লা মে, ২০২৬) দুপুর ১২ টার সময় পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছিল। রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: দুপুর ১২ টার পর থেকে রাত সন্ধা ৭ টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে। রাতে আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিনের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর ও পূর্ব দিকের সকল জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে উত্তর দিকের বেশিভাগ জেলার উপরে হালাক বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য:
দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ও বজ্রপাত আগামী ৪ঠা মে পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আগামী ৫ ই মে থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসার সম্ভাবনা রয়েছে।
#Bangladesh #Rainfallforecast #lighting

