শুক্রবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
আজ শুক্রবার (১লা মে, ২০২৬) রাত ৯ টা বেজে ৪৫ মিনিটের সময় পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাত ৯ টা বেজে ৪৫ মিনিটের সময় রাজশাহী বিভাগের নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতেছে। আজ রাতে আরও কমপক্ষে ১ টি কালবৈশাখী ঝড় রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: রাত ৯ টা বেজে ৪৫ মিনিটের সময় ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতেছে। আজ রাতে আরও কমপক্ষে ১ টি কালবৈশাখী ঝড় রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও পঞ্চগড় জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছিল। রাত ১০ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছিল। রাত ১২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় টাঙ্গাইল জেলার উপরে একটি কালবৈশাখী ঝড় প্রবেশ করা শরু করেছে। আজ রাতে ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ১০ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর ও পূর্ব দিকের সকল জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: আজ রাতে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে ব্রাক্ষমণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাত ২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।
খুলনা বিভাগ: আজ রাত ১১ পর থেকে সকাল ৭ টার মধ্যে খুলনা বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: রাত ২ টার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে পশ্চিমবঙ্গের বেশিভাগ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য: দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ও বজ্রপাত আগামী ৪ঠা মে পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আগামী ৫ ই মে থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসার সম্ভাবনা রয়েছে।

