শুক্রবার দিবাগত রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস।
আজ রাতের অবশিষ্ট সময়ে রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। সকাল ৬ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে ঢাকা শহরের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই পূর্বাভাস লেখার সময় (রাত ১ টা বেজে ৩০ মিনিটের সময়) বাংলাদেশ বিমানবাহিনীর যশোর জেলায় অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলা ও বাংলাদেশের রাজশাহী জেলার উপর দিয়ে খুলনা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। ফলে আজ রাতে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো এবং রাজশাহী বিভাগের দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলো (রাজশাহী, পাবনা, নাটোর) এর উপর দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
একই সময় রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রমাণ পাওয়া গেছে।
অন্য একটি কালবৈশাখী ঝড় সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা এবং চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া জেলার উপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করা শুরু করেছে। এই ঝড়টি এখন থেকে ভোর ৪ টার মধ্যে ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলা এবং ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে এবং ভোর ৫ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলার উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে। সকাল ৬ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে ঢাকা শহরের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভোর ৪ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

