শনিবারের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস (২রা মে, ২০২৬)
আজ শনিবার (২রা মে, ২০২৬) সকাল ৯ টার সময় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। সকাল ৮ টা বেজে ৪৫ মিনিটের সময় পাওয়া সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে আজ শনিবার রাত ১২ টা পর্যন্ত বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: সকাল ৯ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে। এই বিভাগের কৃষকদের আজ সার কিংবা কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
ঢাকা বিভাগ: সকাল ৯ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর ও উত্তর-পূর্ব দিকের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। ঢাকা শহরের উপর দিয়ে বজ্রপাত সহ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ১০ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে।
ঢাকা বিভাগের কৃষকদের আজ সার কিংবা কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২ টার পূর্বে। দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে যা সকাল ১১ টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ দুপুরের পর থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই রংপুর বিভাগের বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। কৃষকরা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সার কিংবা কীটনাশক প্রয়োগ করবেন কি না।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের ২/১ টি জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
আজ দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই রাজশাহী বিভাগের বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। কৃষকরা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সার কিংবা কীটনাশক প্রয়োগ করবেন কি না।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ সারাদিন একাধিকবার বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতে আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকল জেলার উপরে। আজ ও আগামীকাল সিলেট বিভাগের জেলাগুলোর উপরে আবারও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে একবার ও দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে আর একবার বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে চট্রগ্রাম বিভাগে বিভিন্ন জেলার উপরে। আজ ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকেই ভালো আবহাওয়া শুরু হচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে। আজ কিংবা আগামীকাল থেকে ধান কাটা ও মাড়াই করা শুরু করতে পারবেন। আগামীকাল রবিবার থেকে জমিতে সার কিংবা কীটনাশক প্রয়োগ করতে পারবেন।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের কোন-কোন জেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। বরিশাল বিভাগের আবহাওয়া ভালো হওয়ার জন্য ৫ ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে যা সকাল ১১ টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

