একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রবিবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস (আপডেট সময় রাত ১ টা বেজে ৪৫ মিনিট)

Blog Image
Email : 15k 12k
রবিবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
(আপডেট সময় রাত ১ টা বেজে ৪৫ মিনিট)
আজ রাত ১ টা বেজে ৪৫ মিনিটের সময় সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি শুরু হয়েছে। আজ রাতে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর। সম্ভব্য সময়: রাত ১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে ভোর ৫ টা।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা। সম্ভব্য সময়: রাত ১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ৮ টা।
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা জেলা। সম্ভব্য সময়: রাত ১ টার পর থেকে সকাল ৮ টা।
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা জেলা। সম্ভব্য সময়: ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টা।
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ জেলা। সম্ভব্য সময়: রাত ২ টার পর থেকে সকাল ৮ টা।
রংপুর বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে আজ রাতের অবশিষ্ট সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।


Related Post