একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

সোমবারের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস (৪ঠা মে, ২০২৬)

Blog Image
Email : 17k 12k
সোমবারের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস (৪ঠা মে, ২০২৬)
আজ সোমবার (৪ঠা মে, ২০২৬) সকাল ৯ টা বেজে ২০ মিনিটের সময় ঢাকা, চট্রগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। সকাল ৯ টার সময় পাওয়া সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে আজ সোমবার রাত ১২ টা পর্যন্ত বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে ঢাকা শহর সহ ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। সকাল ১০ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে ঢাকা শহর এর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকল জেলার উপরে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ঢাকা শহর সহ ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। সকাল ৯ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে একাধিকার।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম ও খাগড়াছড়ি জেলার উপরে।
খুলনা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে সকাল ১০ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে উত্তর দিকের কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বরিশাল বিভাগের উত্তর ও উত্তর-পূর্ব দিকের জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে।
রংপুর বিভাগ: আজ সরাদিন রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আগামীকাল মঙ্গলবার দিনের বেলা রংপুর বিভাগে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। কৃষকরা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সার কিংবা কীটনাশক প্রয়োগ করবেন কি না।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাজশাহী বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন প্রমাণ পাওয়া যায় নি। তবে আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে মালদহ, নদীয়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ১ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।

Related Post