একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

সোমবারের কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস। (মে ৪, ২০২৬)

Blog Image
Email : 9k 12k

সোমবারের কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস। (মে ৪, ২০২৬)

আজ সোমবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা, ঢাকা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে: 

খুলনা বিভাগ: সকল জেলা। তবে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি উত্তর দিকের জেলাগুলোর উপরে। 

ঢাকা বিভাগ: রাজবাড়ী, মানিকগন্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগন্জ, মুন্সিগন্জ। 

বরিশাল বিভাগ: সকল জেলা। সাম্ভব্য সময়:  দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টা। 

চট্রগ্রাম বিভাগ: চাঁদপুর, লক্ষীপুর, কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম, খাগড়াছড়ী, রাঙ্গামাটি, বান্দরবাণ, কক্সবাজার। 

সিলেট বিভাগ: সকল জেলা। 

রংপুর বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। 

রাজশাহী বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। পাবনা ও রাজশাহী জেলায় সমান্য সম্ভাবনা রয়েছে বৃষ্টির।  

ময়মনসিংহ বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। ময়মনিসংহ জেলায় সমান্য সম্ভাবনা রয়েছে বৃষ্টির।  




Related Post