একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

৬৪ টি জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রমের আশংকা সোমবার রাতে।

Blog Image
Email : 257k 12k
বাংলাদেশের ৬৪ টি জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ রাত দুপুর ১০ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের ৬৪ টি জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত তীব্র বজ্রপাতের আশংকা করা যাচ্ছে রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে।
বৃষ্টিপাতের সাম্ভব্য সময় নিম্নরুপ:
খুলনা বিভাগ: সাম্ভব্য সময়: রাত ১২ টার পর থেকে সকাল ৬ টা।
ঢাকা বিভাগ: সাম্ভব্য সময়: রাত ২ টার পর থেকে সকাল ৮ টা।
বরিশাল বিভাগ: সাম্ভব্য সময়: রাত ৩ টার পর থেকে সকাল ৮ টা।
চট্রগ্রাম বিভাগ: সাম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টা।
সিলেট বিভাগ: সাম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টা।
রংপুর বিভাগ: সাম্ভব্য সময়: ১০ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৪ টা।
রাজশাহী বিভাগ: সাম্ভব্য সময়: রাত ১০ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ৩ টা।
ময়মনসিংহ বিভাগ: সাম্ভব্য সময়: রাত ২ টার পর থেকে ভোর ৫ টা।



ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: ইতিমধ্যেই চলমান যা রাত ৩ টা পর্যন্ত স্হায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে।

Related Post