একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

মঙ্গলবারের (৫ ই মে, ২০২৬) বৃষ্টিপাত পূর্বাভাস: সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 8k 12k
মঙ্গলবারের (৫ ই মে, ২০২৬) বৃষ্টিপাত পূর্বাভাস: সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রযোজ্য
আজ মঙ্গলবার সকাল ৯ টার সময় কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের তথ্য বিশ্লেষণ করে আজ সন্ধ্যা ৭ টা পর্যন্ত শুধুমাত্র খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের উপকূলীয় বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের অল্প কিছু স্থানে অল্প সময়ের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে:
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলা।
বরিশাল বিভাগ: সকল জেলা
চট্রগ্রাম বিভাগ: নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, দক্ষিণ কুমিল্লা, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলা।


Related Post