বুধবারের (৬ই মে, ২০২৬) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (আপডেট সময় দুপুর ২ টা)
আজ বুধবার (৬ই মে, ২০২৬) দুপুর ১ টা বেজে ৫০ মিনিটের পর থেকে রাত ১২ টা পর্যন্ত নিম্নলিখিত জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভব্য সময় নিম্নরূপ:
রংপুর বিভাগ: দুপুর ১ টা বেজে ৫৫ মিনিটের পর থেকে বিকেল ৪ টার মধ্যে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: দুপুর ১ টা বেজে ৫৫ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী জেলার উপরে।
সিলেট বিভাগ: দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে।
খুলনা বিভাগ: দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের বেশিভাগ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার উপরে।
বরিশাল বিভাগ: বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলো বিশেষ করে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: রাত ৮ টার পর থেকে রাত ৩ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য: আজকে ঝড়টি খুবই ধীর গতিতে অগ্রসর হচ্ছে। ফলে উপরে উল্লেখিত সময় অপেক্ষা ২ থেকে ৪ ঘন্টা পরেও বৃষ্টি নির্দিষ্ট বিভাগের উপর দিয়ে অতিক্রম করতে পারে।

