বৃহস্পতিবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (১৪ ই মে, ২০২৬)
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে দেশের পূর্বান্বচলের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে:
ঢাকা বিভাগ: ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ
চট্রগ্রাম বিভাগ: উত্তর দিকের সকল জেলা (ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি)
সিলেট বিভাগ: সকল জেলা
ময়মনসিংহ বিভাগ: ময়মনিসংহ ও নেত্রকোনা জেলা।
বরিশাল বিভাগ: সকল জেলা
রংপুর বিভাগ: সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রাজশাহী বিভাগ: সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

