একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি: কৃষক, লবনচাষী ও সমুদ্র-গামী জেলেদের জন্য জরুরী পূর্বাভাস

Blog Image
Email : 7k 12k

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি: কৃষক, লবনচাষী ও সমুদ্র-গামী জেলেদের জন্য জরুরী পূর্বাভাস

আজ ২৩ অক্টোবর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তিশালী হয়ে পূর্ণা-ঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। কৃষকদের জন্য বৃষ্টিপাত পূর্বাভাস: ======================= আগামী ২৬ শে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। ২৭ শে অক্টোবর হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। ২৮ ও ২৯ তারিখে পুরো দেশের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জমিতে পাকা ধান থাকলে আগামী ২৬ শে অক্টোবরের মধ্যে ধান কেটে মাড়াই করার পরামর্শ দেওয়া যাচ্ছে। সমুদ্র-গামী জেলে ও নৌযান চলাচলের জন্য ঘূর্ণিঝড় পূর্বাভাস ও সতর্কতা ============================================= আগামীকাল ২৪ অক্টোবর থেকে উত্তর বঙ্গোপসাগর ক্রমশ উত্তাল হতে শুরু হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তাই গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের ২৫ শে অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসার এবং ২৬ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। ২৩–২৪ অক্টোবর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। ২৫ অক্টোবর থেকে উত্তর বঙ্গোপসাগর ক্রমশ উত্তাল হতে শুরু করার আশঙ্কা রয়েছে। তাই গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসার এবং ২৭ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।

Related Post