একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রবিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৪ মে, ২০২৬): বিকেল ৬ টা পর্যন্ত

Blog Image
Email : 37k 12k

রবিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২৪ মে, ২০২৬): বিকেল ৬ টা পর্যন্ত

এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮ টা বেজে ৪৫ মিনিট) বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে। আজ বিকেল ৬ টার মধ্যে দিনের বিভিন্ন সময়ের বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে। খুলনা ও বরিশাল বিভাগের ২/১ টি জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।    আজ বিকেল ৬ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নলিখিত জেলাগুলোর উপরে: 

ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ।  [খুবই সম্ভাবনা] সম্ভব্য সময়: সকাল ৮ টা বেজে ৪৫ মিনিটে পর থেকে বিকেল ৬ টার মধ্যে। 

সিলেট বিভাগ: সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার। [খুবই সম্ভাবনা] সম্ভব্য সময়: সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। 

ঢাকা বিভাগ:  গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরিয়তপুর. [মাঝারি সম্ভাবনা] সম্ভব্য সময়: সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। 

চট্রগ্রাম বিভাগ: কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, ব্রাক্ষণবাড়িয়া। [মাঝারি সম্ভাবনা] সম্ভব্য সময়: সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। 

খুলনা বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম তবে ২/১ টি জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে। সম্ভব্য সময়: দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। 

বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে। সম্ভব্য সময়: দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। 

রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া। [মাঝারি সম্ভাবনা] সম্ভব্য সময়:  দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। 

রংপুর বিভাগ: দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট। [মাঝারি সম্ভাবনা] সম্ভব্য সময়: সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। 



Related Post