একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

সোমবারের বৃষ্টি ও বজ্রপাত পূর্বাভাস: ভোর থেকে দুপুর ১২ টা পর্যন্ত

Blog Image
Email : 10k 12k
সোমবারের বৃষ্টি ও বজ্রপাত পূর্বাভাস: ভোর থেকে দুপুর ১২ টা পর্যন্ত
এই পূর্বাভাস লেখার সময় একটি শক্তিশালী বজ্র-বৃষ্টি রংপুর বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশ করা শুরু করেছে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার উপর দিয়ে। আজ সোমবার ভোর ৫ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে। বিশেষ করে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সম্ভাব্য সময়সূচী নিম্নরূপ:
রংপুর বিভাগ: সকল জেলা। ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে। (প্রবল সম্ভাবনা)
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার জেলা। ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে। (মাঝারি সম্ভাবনা)
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলা। সকাল ৬ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে। (প্রবল সম্ভাবনা)
ময়মনসিংহ বিভাগ: সকল জেলা। সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। (প্রবল সম্ভাবনা)
সিলেট বিভাগ: সকল জেলা। সকাল ৮ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে। (প্রবল সম্ভাবনা)
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ। সকাল ৯ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে। (মাঝারি সম্ভাবনা)
বরিশাল বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২ টার পূর্বে।
খুলনা বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২ টার পূর্বে।


Related Post