বজ্র-ঝড় ও বৃষ্টির আশংকা: ঢাকা, সিলেট, চট্রগ্রাম, এবং বরিশাল বিভাগে (২৬ শে মে, ২০২৬)
একটি শক্তিশালী বজ্র-ঝড় এই পূর্বাভাস লেখার সময় (ভোর ৫ টা বেজে ৪৫ মিনিট) ঢাকা, সিলেট ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টি এই মুহূর্তে গাজীপুর, কিশোরগঞ্জ, নরায়নগন্জ, নরসিংদী, ব্রাক্ষণবাড়িয়া, উত্তর-কুমিল্লা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে। এই ঝড়টি আজ মঙ্গলবার সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ঢাকা বিভাগের শরিয়তপুর, মুন্সিগন্জ জেলা, চট্রগ্রাম বিভাগের সকল জেলা এবং বরিশাল বিভাগের উত্তর-পূর্ব দিকের জেলাগুলোর (বরিশাল, পটুয়াখালী, ভোলা) উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
বজ্র-ঝড় ও বৃষ্টি অতিক্রমের সম্ভব্য সময়:
চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে সকাল ৬ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে এবং দক্ষিণ দিকের জেলাগুলোর উপর দিয়ে সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে সকাল ৬ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে।
উল্লেখিত জেলারগুলোর কৃষকদের খোলা মাঠে কৃষিকাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে বজ্রপাতের আঘাত থেকে জীবন বাঁচাতে।

