বজ্র-ঝড় ও বৃষ্টির আশংকা: চট্রগ্রাম, বরিশাল এবং রাজশাহী বিভাগ-বাসী (২৬ শে মে, ২০২৬)
এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৯ টা) চট্রগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে একটি এবং রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অন্য একটি বজ্র-ঝড় অতিক্রম করতেছে। দুইটি ঝড়ই নিজ-নিজ অবস্থান থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
চট্রগ্রাম ও বরিশাল বিভাগের উপরে অবস্থান করা ঝড়টি এই মুহূর্তে বরিশাল বিভাগের জেলাগুলো এবং চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, উত্তর-চট্রগ্রাম, ও খাগড়াছড়ি জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে। এই ঝড়টি আজ মঙ্গলবার সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে মধ্য ও দক্ষিণ চট্রগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে সকাল ১০ টার মধ্যে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রংপুর ও রাজশাহী বিভাগের উপরে অবস্থান করা ঝড়টি এই মুহূর্তে দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে। এই ঝড়টি আজ মঙ্গলবার সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রংপুর বিভাগের গাইবান্ধা, রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী, নাটোর, পাবনা, ও সিরাজগঞ্জ জেলা, খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা উপর দিয়ে অতিক্রম করার পরে দুপুর ১২ টার পরে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশ করার প্রবল আশংকা করা যাচ্ছে। রংপুর বিভাগের জেলাগুলোর উপরে সকাল ১১ টার মধ্যে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখিত জেলারগুলোর কৃষকদের খোলা মাঠে কৃষিকাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে বজ্রপাতের আঘাত থেকে জীবন বাঁচাতে।

