বৃহস্পতিবারের বৃষ্টিপাত পূর্বাভাস: ৮ই অক্টোবর, ২০২৬
আজ সকাল ১১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলারগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, ও রংপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ আজ সকাল ১১ পর থেকে দুপুর ৩ টার মধ্যে অন্যান্য সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় জয়পুরহাট ও নওগাঁ জেলা বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে। আজ আজ সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপরে বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: আজ দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে জামালপুর, শেরপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর-পশ্চিম দিকের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার উপরে। আজও ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৪ টার মধ্যে।
বরিশাল বিভাগ: দুপুর ৩ টার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। অল্প কিছু সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: আজ চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে। আজ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
সিলেট বিভাগ: আজ সন্ধ্যা ৭ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

