একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রাতের আবহাওয়া পূর্বাভাস: বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত

Blog Image
Email : 12k 12k

রাতের আবহাওয়া পূর্বাভাস: বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত
আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে: রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে। চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্রগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনার রয়েছে। খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনার রয়েছে। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের জামালপুর ও ময়মনসিংহ জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে। বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা খুবই কম। ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের রাজবাড়ী, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনার রয়েছে। সিলেট বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রংপুর বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

Related Post