বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাস (১লা অক্টোবর, ২০২৬)
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মায়ানমার এর রাখাইন রাজ্য, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের মনিপুর ও মিজোরাম রাজ্যের উপরে একটি লঘুচাপ অবস্থান করতেছে। এই লঘু চাপের কারণে গভীর সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হচ্ছে যা আজ সারাদিন অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
এই লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল ৯ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, লক্ষ্মীপুর। আজকেও দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার উপরে ২ থেকে ৩ বার বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: ভোলা, পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলা।
সিলেট বিভাগ: সকল জেলা।
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ জেলা। অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলা।
রংপুর বিভাগ: আজকে সরাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রাজশাহী বিভাগ: আজকে সরাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: আজকে সরাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

