একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রবিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (১১ ই অক্টোবর, ২০২৬)

Blog Image
Email : 28k 12k

রবিবারের বৃষ্টিপাত পূর্বাভাস (১১ ই অক্টোবর, ২০২৬)

আজ রবিবার সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে দেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ২/১ টি জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে খুব অল্প সময়ের জন্য হালকা পরিমাণে বৃষ্টির অল্পকিছু সম্ভাবনা রয়েছে।
কৃষকদের জন্য পরামর্শ:
আগামী ১৫ দিন বাংলাদেশের উপরে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নাই (সর্বশেষ প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে)। শীতকালীন শাক-সবজি চাষাবাদ শুরু করে দিতে পারেন। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলার কৃষকরা। খুলনা বিভাগের উত্তর দিকের জেলার কৃষকরাও শীতকালীন শাক-সবজি চাষাবাদ শুরু করে দিতে পারেন।


Related Post