একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বজ্র-বৃষ্টির প্রবল আশংকা: খুলনা-বরিশাল-চট্টগ্রাম-ঢাকা বিভাগে

Blog Image
Email : 9k 12k

বজ্র-বৃষ্টির প্রবল আশংকা: খুলনা-বরিশাল-চট্টগ্রাম-ঢাকা বিভাগে
আজ রাত ২ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বরিশাল বিভাগ: সকল জেলা। খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, জেলা। চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা দক্ষিন, চট্টগ্রাম। ঢাকা বিভাগ: গোপালগন্জ, শরিয়তপুর, মাদারিপুর, মুন্সিগন্জ, ফরিদপুর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: দক্ষিন-চব্বিশপরগনা, হাওড়া, হুগলী, মেদনীপুর। সমুদ্র পূর্বাভাস =============== দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটু লঘুচাপ সৃষ্টি হয়েছে যার প্রভাবে সমুদ্র প্রচণ্ড উত্তাল অবস্থায় রয়েছে। ফলে সমুদ্রে চলাচলকারী ছোট জাহাজগুলোকে সাবধানতার সাথে চলাচল করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

Related Post