একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৩০ শে অক্টোবর, ২০২৬)

Blog Image
Email : 16k 12k

শুক্রবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৩০ শে অক্টোবর, ২০২৬) আজ দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ: সকল জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে। বরিশাল বিভাগ: সকল জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। রাজশাহী বিভাগ: বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভব্য সময় দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে। রংপুর বিভাগ: বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোর উপরে বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী জেলার উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জামালপুর ও শেরপুর জেলার উপরে। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের কোন-কোন জেলার জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও পারবত্য চট্টগ্রাম জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সিলেট বিভাগ: সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রাতে সুনামগন্জ ও সিলেট জেলার উপরে অল্প পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিন-পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে রাজবাড়ী, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, মানিকগন্জ, টাঙ্গাইল, গাজীপুর, মুন্সিগন্জ, ও ঢাকা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।


Related Post