একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যার নাম "মুরাসু (Murasu)"

Blog Image
Email : 7k 12k

বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যার নাম "মুরাসু (Murasu)" দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যার নাম মুরাসু (Murasu)। ঘূর্ণিঝড়টির নাম প্রস্তাব করেছে ভারত। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় মুরাসুর বাংলাদেশের উপকূলে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৩ নভেম্বর সকালে ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া হতে পারে। তবে বর্তমান পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের ওপর এই ঘূর্ণিঝড়ের উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম।

বিশেষ দ্রষ্টব্য: ============ ফেসবুকের ডলারের লোভে করা ক্লিকবেইট সাংবাদিকতা, তথাকথিত ‘ফেসবুক আবহাওয়াবিদ’ কিংবা ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস পেজের রংচঙে ও আতঙ্ক সৃষ্টিকারী শিরোনাম দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের তথ্যের ক্ষেত্রে নির্ভরযোগ্য আবহাওয়া সংস্থা ও পেশাদার আবহাওয়াবিদদের হালনাগাদ পূর্বাভাস অনুসরণ করুন।

Related Post