একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের আবহাওয়া পূর্বাভাস (৯ ই নভেম্বর, ২০২৬)

Blog Image
Email : 40k 12k

সোমবারের আবহাওয়া পূর্বাভাস (৯ ই নভেম্বর, ২০২৬)
আজ সোমবার ৯ই নভেম্বর, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে: চট্টগ্রাম বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টা। বরিশাল বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টা। ঢাকা বিভাগ: নরসিংদী, গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ। সম্ভব্য সময় বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর। রাজশাহী বিভাগ: সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ। সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে। খুলনা বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে খুলনা ও বাগের হাট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার পরে। রংপুর বিভাগ: গাইবান্ধা, রংপুর, দিনাজপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে। সিলেট বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে রাত ৮ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।

Related Post