একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ৪বি (04B (Four)) সৃষ্টি হয়ে বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করেছে

Blog Image
Email : 79190k 12k

মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ৪বি (04B (Four)) সৃষ্টি হয়ে বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করেছে

আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্য দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আজকে দিনের শুরুতে নিম্নচাপ, এর পরে গভীর নিম্নচাপে ও দুপুর ৩ টার পরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ৪বি (04B (Four)) যেহেতু ২০২৩ সালে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ৪ নম্বর ঘূর্ণিঝড় এটি। আজ দুপুর ৩ টার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রের অবস্থান ছিলও চট্টগ্রাম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সবোচ্চ গতিবেগ পরিমাপ করা হয়েছে ঘন্টায় প্রায় ৬৫ কিলোমিটার দমকা হাওয়া সহ যা ঘন্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বরিশাল ও খুলনা বিভাগের উপকূল দিয়ে স্থল ভাগে আঘাত করেছে। ঘুর্নিঝড় কেন্দ্রে বাতাসের সর্বনিম্নচাপ ছিলো ৯৯০ মিলিবার। সমুদ্রে ঢেউ এর উচ্চতা ১৫ ফুট পরিমাপ করা হয়েছে।

 

সেন্টমার্টিন দ্বীপ থেকে সংগৃহীত তথ্যে জানা গেছে যে আজ দুপুর পর্যন্ত তিনটি ফিশিং ট্রলার সাগরে ডুবে ভেঙে গেছে। সেই সাথে উচ্চগতির বাতাসের কারণে সাগর পাড়ের কয়েকটি ঘরবাড়ি ভেঙে গেছে।

 

Related Post