একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বাংলাদেশের উপরে ঘুর্নিঝড় আকভান এর সাম্ভব্য প্রভাব: ১৭ ই নভেম্বর, ২০২৬

Blog Image
Email : 25k 12k

বাংলাদেশের উপরে ঘুর্নিঝড় আকভান এর সাম্ভব্য প্রভাব: আপডেট সময় (দুপুর ২ টা, ১৭ ই নভেম্বর, ২০২৬)
আজ মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ও আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা খুবই কম। তবে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত না করলেও এর কারণে বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী ১৯, ২০, ও ২১ শে নভেম্বর। ১৯ শে নভেম্বর: হালকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে। ২০ শে নভেম্বর: হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে। হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোন-কোন জেলার উপরে। ২১ শে নভেম্বর: হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে। হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কোন-কোন জেলার উপরে। অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিন-পশ্চিমান্বচলের জেলাগুলোর উপরে। বিশেষ করে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দক্ষিন দিকের জেলাগুলোর উপরে। বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের জেলাগুলো এবং ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগন্জ, মানিকগন্জ, মুন্সিগন্জ জেলার উপরে। বরিশাল বিভাগের পিরোজপুর, ও বরিশাল জেলার উপরে। সবচেয়ে কম পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে।

বাংলাদেশের কৃষকদের নিম্নোক্ত পরামর্শ দেওয়া যাচ্ছে: ======================================= বর্তমানে বাংলাদেশে আমন ধান কাটার মৌসুম চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের মাঠে পাকা আমন ধান রয়েছে। একই সঙ্গে কৃষকেরা আলু, তরমুজ ও অন্যান্য শীতকালীন ফসলের চাষ শুরু করেছেন। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হলে দেশের কৃষকেরা ব্যাপক আর্থিক ক্ষতির আশংকা করা যাচ্ছে। তবে এখনও কৃষকদের হাতে আজকে সহ আরও ২ দিন সময় রয়েছে। আগামী ২ দিনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের মাধ্যমে সম্ভব্য এই ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য-ভাবে কমিয়ে আনা সম্ভব। ১. আমন ধান সংগ্রহ: যেসব এলাকায় আমন ধান ইতোমধ্যে পেকে গেছে এবং আবহাওয়া অনুকূলে রয়েছে, সেসব এলাকার কৃষকদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া। ২. সেচ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত: আলু, তরমুজ ও অন্যান্য শীতকালীন ফসলের চাষিদের আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় জমিতে কৃত্রিম সেচ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া, বিশেষ করে যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।

Related Post