একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের (আগস্ট ২১, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 4922k 12k

সোমবারের (আগস্ট ২১, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

তিস্তা ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোর বন্যা আপডেট

বাংলাদেশ সরকারের বন্য পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্র হতে প্রাপ্ত দেশের বিভিন্ন নদ-নদীর পানি প্রবাহের ২০ ই আগস্টের মানচিত্রে দেখা গেছে যে তিস্তা নদীর পানির উচ্চতা আবারও বৃদ্ধি পাওয়া শুরু করেছে। পক্ষান্তরে ব্রক্ষমপুত্র ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোর (কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল) একাধিক পয়েন্টে ১৯ আগস্ট অপেক্ষা কম উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হয়েছে। বিশেষ করে ব্রক্ষমপুত্র নদের সকল পয়েন্টে বন্যা বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে গতকাল ২০ শে আগস্ট। যমুনা নদীর কয়েকটি পয়েন্টে পানির উচ্চতা কমেছে ১৯ শে আগস্ট অপেক্ষা। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত ব্রক্ষমপুত্র ও যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোর নদীর পানির উচ্চতা ক্রমাগত কমার সম্ভাবনা রয়েছে ফলে ঐ সকল নদীর উপকূলবর্তী এলাকাগুলোর বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছবি: বাংলাদেশ সরকারের বন্য পূর্বাভাস ও নিয়ন্ত্রণ কেন্দ্র হতে প্রাপ্ত ২০ আগস্টে দেশের বিভিন্ন নদ-নদীর পানি প্রবাহের মানচিত্র।

আজ সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রামের বিভাগের ভারতীয় সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে। এছাড়া অন্যান্য বিভাগের কোন-কোন জেলার উপর বিচ্ছিন্ন ভাবে স্বল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে সম্ভব্য আবহাওয়ার নিম্নরূপ অবস্থা বিরাজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে:

সিলেট বিভাগ: আজ সোমবার দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। এছাড়া, দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত সংলগ্ন উপজেলাগুলোর উপরে একাধিকবার বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: আজ সোমবার সকাল ১০ টার পর থেকে মধ্য রাত্রের মধ্যে ময়মনসিংহ বিভাগের সকাল জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে জামালপুর ও ময়মনসিংহ জেলায় বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: আজ সোমবার চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময়ে। বিশেষ করে সকাল ৮ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন জেলার উপরে থেমে-থেমে একাধিকবার বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যার মধ্যে কুমিল্লা, ব্রাক্ষমণবাড়িয়া, ফেনী, খাগড়াছড়ি জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে আবারও চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে প্রায় প্রতিদিন কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: আজ সোমবার সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় নীলফামারী ও লালমনিরহাট, জেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার কোন কোন উপজেলার উপরে খুব অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হতে পারে।

রাজশাহী বিভাগ: আজ সোমবার রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন কোন স্থানের উপরে গুড়ি-গুড়ি বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টির কোন সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না।

ঢাকা বিভাগ: আজ সোমবার ঢাকা বিভাগের শরিয়তপুর, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা শহরের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কম; তবে দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত মেঘের কারণে ঢাকার দক্ষিণ-পূর্ব, পূর্ব ও উত্তরের দিকের কোন কোন অংশে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে।


বরিশাল বিভাগ: আজ সোমবার বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোন-কোন উপজেলার উপর স্বল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। ভোলা ও পটুয়াখালী জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

খুলনা বিভাগ: আজ সোমবার খুলনা বিভাগের বেশিভাগ জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন স্থানে স্বল্প সময়ের জন্য উপর হলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:

আজ সোমবার সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমবঙ্গের মধ্য ও দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল সকাল ৭ টা বেজে ৪০ মিনিটের মেঘের চিত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপরে।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ৮ টার মেঘের চিত্র বাংলাদেশের উপরে।

 

Related Post