একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বৃহঃপতিবারের (অক্টোবর ২৬, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 4795k 12k

বৃহঃপতিবারের (অক্টোবর ২৬, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

আজ ২৬ শে অক্টোবর বৃহঃপতিবার দুপুর ৪ টা বেজে ১০ মিনিটে জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূউপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র (visible imagery, ব্যান্ড ৩, শূন্য দশমিক ৬৪ মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্য) বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় "হামুন" এর কারণের সৃষ্টি হওয়া মেঘ ও বৃষ্টি বাংলাদেশের ৬৪ টি জেলাই ত্যাগ করেছে। তবে আজ বৃহঃপতিবার বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের কোন-কোন জেলার আকাশে হালকা পরিমাণের মেঘের উপস্থিত দেখা যাচ্ছে। এই মেঘের সৃষ্টি হয়েছে স্থানীয় পুকুর-ডোবা, নদ-নদীর পানি বাষ্পায়িত হয়ে। স্থানীয় ভাবে সৃষ্টি হওয়া এই মেঘ থেকে কোন-কোন জেলার উপর গুড়ি-গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগজ, ব্রাক্ষমণবাড়িয়া জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর ৩ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে। দেশের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে।


নভেম্বর মাসের ১১ তারিখ পর্যন্ত বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত পূর্বাভাস ও আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন সূচক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে নভেম্বর মাসের ১১ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই। আগামী ১৬ দিন বাংলাদেশের উপর খুবই সুন্দর আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ দিন দেশের উপর দিয়ে, অতি বৃষ্টি, তাপ-প্রবাহ, কিংবা শৈত্য প্রবাহের মতো বিরূপ আবহাওয়া অতিক্রম করার কোন সম্ভাবনা নাই বলেই চলে।


পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস

আজ বৃহঃপতিবার বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।


ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ৪ টা বেজে ২০ মিনিট) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ৪ টা বেজে ২০ মিনিট) মেঘের চিত্র বাংলাদেশের উপর

Related Post