একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ০৭, ২০২৬)

Blog Image
Email : 500k 12k

বুধবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ০৭, ২০২৬)

বুধবার দিনের কুয়াশা পূর্বাভাস
===========================
আজ বুধবার সকাল ১০ টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের ৩০ টির মতো জেলার উপরে বিশেষ করে পূর্ব দিকের সকল জেলার উপরে কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। আজ প্রায় সারাদিন সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং রংপুর ও বরিশাল বিভাগের একাধিক জেলা কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য থেকে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা বাংলাদেশের দিয়ে অগ্রসর হচ্ছে যা সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশের আশংকা করা যাচ্ছে। আগামীকাল দুপুর ১২ টার পূর্বে দেশের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের উপরে সরাদিন সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

Related Post