একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বুধবার দিবাগত-রাতের কুয়াশা ও বৃহস্পতিবার সকালের শৈত্যপ্রবাহ পূর্বাভাস

Blog Image
Email : 166k 12k
বুধবার দিবাগত-রাতের কুয়াশা ও বৃহস্পতিবার সকালের শৈত্যপ্রবাহ পূর্বাভাস

বুধবার দিনের কুয়াশা পূর্বাভাস
===========================
আজ রাত ১ টা বেজে সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের উপর থেকে ঘন কুয়াশা বাংলাদেশের রংপুর বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশ করা শুরু করেছে ও রাত ৩ টার পর থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশ করার আশংকা করা যাচ্ছে। আজ ভোর থেকে শুরু করে আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে ঘন থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে। আজ রাতে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল দুপুর ১২ টার পূর্বে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর ও রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে সকাল ১০ টার পরে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।


বুধবার রাতে নৌযান চলাচলে বিশেষ সতর্কতা:
===============================
আজ বুধবার রাতে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম বিভাগে নদ-নদীর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে রাত ৮ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে নদ-নদীতে চলাচল করা সকল নৌযানকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

বুধবার রাতে সড়ক পথে চলাচলে বিশেষ সতর্কতা:
==================================
আজ বুধবার রাতে রংপুর, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সড়ক ও মহাসড়ক গুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়-ঢাকা, ময়মনসিংহ-ঢাকা, সিলেট-ঢাকা ও চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর দিয়ে চলাচল করা সকল যানবাহনকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। আজ রাতে পঞ্চগড়-রংপুর মহাসড়কে দৃষ্টিসীমা ৫০০ মিটারের কম থাকার আশংকা করা যাচ্ছে।
বৃহস্পতিবার সকালের শৈত্যপ্রবাহ পূর্বাভাস
================================
বৃহস্পতিবার সকালে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে পুরো দেশের উপরে। বৃহস্পতিবার সকাল ৬ টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।

Related Post