একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবার রাতের ও মঙ্গলবার সকালের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ১০, ২০২৬)

Blog Image
Email : 240k 12k

সোমবার রাতের ও মঙ্গলবার সকালের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ১০, ২০২৬)
===========================
আজ সোমবার রাতে দেশের বেশিভাগ জেলা কুয়াশা মুক্ত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাতে সিলেট (সকল জেলা), চট্রগ্রাম (কক্সবাজার, বান্দরবাণ, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া) ও রংপুর (দিনাজপুর, ঠাকুরগাও, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলা) বিভাগের অল্প কিছু জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্হিতি থাকার আশংকা করা যাচ্ছে।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টার পূর্বেই দেশের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে।




শৈত্যপ্রবাহ আপডেট (১২ ই জানুয়ারি, ২০২৬)
============================
রংপুর ও খুলনা বিভাগের ২/৩ টি জেলার উপরে সকাল ৬ টার সময় তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের সকল জেলার উপরে সকাল ৬ টার সময় তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, পুরো দেশের উপরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

#Bangladesh #fogforest #coldwavewarning #ColdWaveAlert

Related Post