একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (ফেব্রুয়ারী ৬, ২০২৬)

Blog Image
Email : 14k 12k

শুক্রবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (ফেব্রুয়ারী ৬, ২০২৬)

আজ শুক্রবার দুপুর ১ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের ৬৪ টি জেলার কোনটির আকাশে মেঘের উপস্হিতি দেখা যায় নি। আজ রাতে রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অন্য ৬ টি বিভাগের উপরে কুয়াশার না থাকার সম্ভাবনা বেশি। আজ রাতে আকাশ মেঘ ও কুয়াশা মুক্ত থাকার কারণে আগামীকাল সকাল ৬ টার সময় খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে ঠান্ডা আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। 

রংপুর বিভাগ: দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে। 

সিলেট বিভাগ: সুনামগন্জ, সিলেট ও মৌলভীবাজার জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে। 

Related Post