একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শনিবার রাত ও রবিবার সকালের আবহাওয়া পূর্বাভাস (৭ই ফেব্রুয়ারি, ২০২৬)

Blog Image
Email : 25k 12k

শনিবার রাত ও রবিবার সকালের আবহাওয়া পূর্বাভাস (৭ই ফেব্রুয়ারি, ২০২৬)

আজ শনিবার দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের ৬৪ টি জেলার কোনটির আকাশে মেঘের উপস্থিতি দেখা যায় নি। আজ রাতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অন্য ৪ টি বিভাগের উপরে কুয়াশার না থাকার সম্ভাবনা বেশি। আজ রাতে আকাশ মেঘ ও কুয়াশা মুক্ত থাকার কারণে আগামীকাল সকাল ৬ টার সময় খুলনা ও রাজশাহী বিভাগের একাধিক জেলার উপরে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার উপরে হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে। 

সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে। 

রাজশাহী বিভাগ: জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া জেলায় হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে। 

ময়মনিসংহ বিভাগ: শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলায় হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।  

Related Post