একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস (২০ শে ফেব্রুয়ারী, ২০২৬)

Blog Image
Email : 11k 12k
আবহাওয়া পূর্বাভাস (২০ শে ফেব্রুয়ারী, ২০২৬)
আজ শুক্রবার, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬, জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে বাংলাদেশের উত্তর দিকের জেলাগুলোর উপরে মেঘের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। আজ সন্ধ্যার পর থেকে মধ্য রাত্রির মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত সংলগ্ন কোন-কোন এলাকার উপরে গুড়ি-গুড়ি বৃষ্টি হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে।



বৃষ্টিপাত পূর্বাভাস
===========

পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী ২৩ ও ২৪ শে ফেব্রুয়ারি নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, নড়াইল,
বরিশাল বিভাগ: সকল জেলা
চট্রগ্রাম বিভাগ: নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, উত্তর চট্রগ্রাম
ঢাকা বিভাগ: গোপালগন্জ, শরিতপুর, মুন্সিগন্জ

Related Post