একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বজ্র-বৃষ্টির আশংকা খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে

Blog Image
Email : 166k 12k

বজ্র-বৃষ্টির আশংকা খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে

আজ মঙ্গলবার (২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬) সকাল ৬ টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বিশেষ করে দক্ষিণ দিকের জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। 

একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিন দিকের জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। 


সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলো এবং ঢাকা বিভাগের দক্ষিণ দিকের (গোপাগন্জ, শরিয়তপুর) জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। 

#Bangladesh #WestBengal #WesternDisturbance #Rainfallforecast #lighting

Related Post